ফলজ গাছ
দেশীয় ফলের চাহিদা পূরণে ও পুষ্টি নিরাপত্তায় আমাদের উদ্যোগ।
বনজ গাছ
জ্বালানি, কাঠ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ গাছের গুরুত্ব অপরিসীম।
ঔষধি গাছ
প্রাকৃতিক ঔষধের চাহিদা মেটাতে ঔষধি গাছের বিকল্প নেই।
বিনামূল্যে বিতরণ
আমরা এক লক্ষ গাছের চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রম গ্রহন করেছি।
আমাদের অনুপ্রেরণা ও প্রকল্প সম্পর্কে
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
"তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি অবদান আমাদেরকে সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করে। এই প্রকল্পের মাধ্যমে তাঁর নামে সাদাকায়ে জারিয়া হিসেবে গাছ রোপণ ও বিতরণ কাজ চালিয়ে যেতে চাই।"
০
মোট গাছের চারা
০
উপকারভোগী পরিবার
০
জেলার আওতায়
০
স্বেচ্ছাসেবী সদস্য
আমাদের লক্ষ্য
- পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি
- বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন বাড়ানো
- ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ
- জনসচেতনতা বৃদ্ধি ও সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা
- টেকসই পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা
আমাদের কার্যক্রম
- নার্সারি স্থাপন ও গাছের চারা উৎপাদন
- ফলজ, বনজ ও ঔষধি গাছের যত্ন ও পরিচর্যা
- স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ
- বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতা কার্যক্রম
- পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন
গ্যালারি
যোগাযোগ করুন
গাছের অফুরন্ত উপকারিতা
অক্সিজেন উৎপাদন ও কার্বন শোষণ
একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং আমাদের শ্বাস নিতে প্রয়োজনীয় বিশুদ্ধ অক্সিজেন নির্গমন করে।
মাটির ক্ষয়রোধ ও পানির স্তর রক্ষা
গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে ভূমি ধস ও বন্যা নিয়ন্ত্রণ করে। এটি বৃষ্টির পানি ধরে রেখে ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে সাহায্য করে।
জীববৈচিত্র্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
গাছপালা নানা রকম পাখি, কীট-পতঙ্গ ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। বনাঞ্চল বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আবহাওয়াকে শীতল ও বাসযোগ্য রাখতে কাজ করে।